জাতীয়

বিদ্যুতের তার পেঁচিয়ে ২ সন্তান নিয়ে বাবার ‘আত্মহত্যা

কামরাঙ্গীর চর
কামরাঙ্গীর চর

রাজধানীর কামরাঙ্গীর চরে দুই শিশু সন্তানকে নিয়ে শরীরে বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন পিতা মো. বাবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি।

কামরাঙ্গীর চর থানার ওসি শেখ মহসিন আলম জানান, বুধবার সকালে রসুলপুরের রনি মার্কেটের পাশে টিনের ছাউনী দেয়া একটি দোতলা বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- মো. বাবুল হোসেন (৫০) ও তার দুই মেয়ে জান্নাতি (১২) ও মিম (৯)।

ওসি বলেন, বাবুলের শরীরে বৈদ্যুতিক তার পেঁচানো ছিল। মেয়ে দুটির হাতে তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। রাতের কোনো এক সময় বাবুল দুই মেয়েকে নিয়ে গায়ে তার পেঁচিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে আত্মহত্যা করেন।

ওসি জানান, সকালে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে ওই কক্ষে ঢুকে তার পেঁচানো মেরদেহ পাওয়া যায়।

ঘরের প্লাগ পয়েন্টে তারের সংযোগ দেয়া ছিল। পুলিশ প্লাগ বিছিন্ন করে তারপর লাশগুলো উদ্ধার করেছে।

এলাকাবাসী জানান, বৈদ্যুতিক মিস্ত্রী বাবুলের সঙ্গে কিছু দিন আগে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এরপর থেকে বাবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ