বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনশীল নতুন ভবন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে টেকসই উন্নয়নে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে (টিভিইটি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আগামীতে যেসব ভবন নির্মাণ করা হবে তা যেন ভূমিকম্প সহনীয় হয়।
তিনি আরো বলেন, নেপালে জরুরি ত্রাণ সামগ্রী পাঠাতে বিমানবন্দরগুলোর পাশাপাশি বাংলাবান্দা স্থলবন্দরও ব্যবহার করা হবে।
মহান মুক্তিযুদ্ধে নেপালের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে জরুরি ত্রাণ পাঠাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, কৃষিজমি ঠিক রেখে তৃণমূল মানুষের উন্নত জীবনের জন্য পরিকল্পিত নগরায়ন করতে হবে। বর্তমান মেয়াদে দারিদ্রের হার ১০% কমিয়ে আনা সরকারের লক্ষ্য।