ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট কারচুপি, ভয়-ভীতি প্রদর্শন ও সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার ব্রাসেলসসে এক বিবৃতিতে ইইউ'র মুখপাত্র ক্যাথরিন রে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে। যদিও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আহ্বান জানিয়েছিল।
নির্বাচনে ভোটাররা তাদের পছন্দমতো মতামত প্রকাশের সুযোগ পাননি বলেও উল্লেখ করা হয়।
আরো বলা হয়, রাজনৈতিক দলগুলো সব ধরনের সহিংসতা পরিহার করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে গঠনমূলক ভূমিকা রাখবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: