জাতীয়

সুষ্ঠু সমন্বয়ের জন্য সেল গঠন করা হবে: খোকন

সাঈদ খোকন
সাঈদ খোকন

দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের সঙ্গে কাজ করা সব প্রতিষ্ঠানের সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের জন্য একটি সেল গঠন করতে চান ঢাকা দক্ষিণে নব-নির্বাচিত মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সেলটিকেই ক্রমে নগর সরকারে পরিণত করতে চান তিনি।

নগরীর সমস্যা সমাধানে বিশেষজ্ঞসহ, সব পেশার মানুষ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের জন্য শিগগিরই সংলাপেরও আয়োজন করতে চানও বলে জানান তিনি।

সেইসঙ্গে প্রথম থেকেই শুরু করতে চান নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ— আর সবকাজে পাশে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা আশা করেছেন।

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই তার বনানীর বাসায় ভিড় করেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

জানান, দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে চান। সেইসঙ্গে নগরীর সমস্যা সমাধানে সবার মতামত নিয়েই কাজ করতে চান সাঈদ খোকন।

বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে নিজ নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন সাঈদ খোকন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ