হরতাল-অবরোধে নিহত পরিবহন শ্রমিকদের হত্যার বিচার করা হবে— উল্লেখ করে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, শ্রমিক অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে। শুক্রবার রাজধানীতে মে দিবস উপলক্ষে ট্রেড ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল সকাল দশটায় বিজয়নগর মোড় থেকে একটি মিছিল বের করে।
নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির দিন মহান মে দিবস। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে শ্রমিক সংগঠনগুলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: