জাতীয়

বাণিজ্য-বিনিয়োগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বেড়েছে: শহীদুল হক

শহীদুল হক
শহীদুল হক

উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের সঙ্গে দু'দিনের সংলাপের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, এগুলো ধরে রাখার পাশাপাশি, নৃতাত্ত্বিক ও ধর্মীয় বৈচিত্র্য, পরমত সহিষ্ণুতা, নারী-শিশুর অধিকার ও উন্নয়ন, রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্নয়ন, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, সংক্রামক ব্যাধি, তৈরি পোশাক, এবং সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো দৃঢ় করা প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে। তাছাড়া জলবায়ু পরিবর্তন, বঙ্গোপসাগরের নিরাপত্তা, সীমান্তে অপরাধ কমানো এবং রাজনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরো মজবুত করতে হবে।’

এ সময় মূল আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেন যুক্তরাষ্ট্রের পক্ষে ওয়েন্ডি শারম্যান।

তিনি বলেন বলেন, ‘নৃতাত্ত্বিক ও ধর্মীয় বৈচিত্র্য, পরমত সহিষ্ণুতা, নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন, রাজনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, সংক্রামক ব্যাধি এবং সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন।’

তৈরি পোশাক খাত নিয়েও আলাদা মন্তব্য করে ওয়েন্ডি শারম্যান বলেন, ‘তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতি বেশ ভালো। তবে শ্রম আইন বাস্তবায়ন ও শ্রম অধিকারে আন্তর্জাতিক মান মেনে চললে এই অগ্রগতি আরো বেগবান হবে।’

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ