বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা দেশটির দুর্গত মানুষের সাহায্যর জন্য আবেদন জানিয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড নেপালিজ স্টুডেন্টস অরগানাইজেশন বাংলাদেশ।
তারা বলেন, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নেপালে প্রায় চারহাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেকে এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।
ইতোমধ্যে সেখানে সাহায্য-সহায়তা নিয়ে ২০ জন চিকিৎসককে পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষকে নেপালের পাশে দাঁড়াতে আহবান জানান তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: