যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যানের কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি।
শুক্রবার বিকেলে ওয়েন্ডি শারম্যান, রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লু ম বার্নিকাট ও কয়েকজন মার্কিন কূটনীতিকসহ বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।
বিএনপি'র কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় ৪০ মিনিট বৈঠক করেন তারা।
পরে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আলোচিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।
ড. আব্দুল মঈন খান বলেন, খালেদা-শারম্যান বৈঠকে যথারীতি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি সম্পন্ন হওয়া তিন সিটি করপোরেশন নির্বচন নিয়েও খালেদ-শারম্যানের মধ্যে কথা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: