সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে বিদেশি বন্ধুরা যে উদ্বেগ প্রকাশ করেছেন তা নিয়ে আমরা মাথা ঘামাই না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিন হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ১৪০টি কেন্দ্রে ভোট নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে উদ্বেগের কিছু নেই।
খালেদা জিয়ার সমর্থিত প্রার্থীরা পূর্বপরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলেও এসময় মন্তব্য করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: