চট্টগ্রাম সিটি করপোরেশনের অতীতের সকল অভিজ্ঞ মেয়রদের পরামর্শ নিয়েই নগরীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।
রোববার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দলমতের উর্ধ্বে উঠে চট্টগ্রামবাসীর উন্নয়নে কাজ করবেন—উল্লেখ করে বন্দরনগরীকে পরিস্কার পরিচ্ছন্ন করাই তার প্রথম কাজ হবে বলেও জানান নাছির।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: