বাংলাদেশে সাংবাদিক হয়রানি গত বছর বেড়েছে শতভাগের বেশি— ২২১ জন সাংবাদিক ও ব্লগার হামলার শিকার হন এবং মারা যান ৪ জন। গুরুতর আহত হয়েছেন ৪০ জন বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আর্টিক্যাল-১৯ এর পরিচালক তাহমিনা রহমান।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১৪ সালে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা- মামলাসহ বিভিন্ন হয়রানির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতার ঘটনার তদন্তে স্বাধীন সংস্থা এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা করতে সরকারের কাছে সুপারিশ করেছে সংগঠনটি।
এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামী ৭২ ঘণ্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে নির্যাতিত সাংবাদিকদের তালিকা পাঠাতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এদিকে, গণমাধ্যমের স্বাধীনতার নামে পক্ষ ও বিপক্ষের শক্তিকে এক পাল্লায় না মাপতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।