জাতীয়

সরকারের এমন কোনো দুর্বলতা নেই যে, চাপে পড়বে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরকারের এমন কোনো দুর্বলতা নেই যে আন্তর্জাতিক চাপে পড়তে হবে—বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় গণভবনে চট্টগ্রাম সিটির করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ও কাউন্সিলররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় কারও কাছে মাথা নত করার মতো অপরাধ সরকার করে নেই বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক চাপের কাছে নতজানু হওয়ার মতো দুর্বলতা সরকারের নেই। সরকার আপরাধ করেনি যে আন্তর্জাতিক চাপে পড়বে। আন্তর্জাতিক চাপ দিয়ে সরকার পতনের চেষ্টা সফল হবে না।'

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, উনি (খালেদা জিয়া) আন্দোলন ও রাজনৈতিক পরাজয় ঢাকতে সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছেন। ভোট শুরুর মাত্র তিন ঘণ্টা পর তিনি ভোট বর্জন করে নাটক সাজালেন। সরকারকে আন্তর্জাতিক চাপ দেওয়ার চেষ্টায় তিনি এ নাটক করেছেন।

যে অভিযোগে বিএনপি ভোট বর্জন করেছে তার একটিও তারা প্রমাণ করতে পারেনি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ