জাতীয়

পিন্টুর দাফন সম্পন্ন

নাসির উদ্দিন পিন্টু
নাসির উদ্দিন পিন্টু

বিডিআর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

এর আগে প্রথম নামাজে জানাজা সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কফিনে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের পর পিন্টুর জানাজা হয়। এরপর মরদেহ নেয়া হয় হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজ মাঠে।

বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা দলের শীর্ষ নেতাদের নিয়ে পিন্টুর কফিনে পুস্পস্তবক অর্পণ করেন।

রাজশাহী থেকে অ্যাম্বুলেন্সে করে পিন্টুর মরদেহ সোমবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকার হাজারীবাগের মনেশ্বর সড়কের বাসায় নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

এদিকে, খালেদা জিয়া আসায় নয়াপল্টন কার্যালয়ের আশপাশে নেয়া হয় বাড়তি নিরাপত্তা।

সাবেক সাংসদ পিন্টুর মৃত্যুতে শোক জানিয়ে সকালে বিএনপি কার্যালয়ে কালো পতাকা তোলা হয়। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।

ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টু ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে পিলখানা হত্যা মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবি, তার দলের এ নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে। পিন্টুর পরিবারও একই অভিযোগ করেছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশেষ উদ্দেশ্য থেকেই এসব কথা বলা হচ্ছে।

রোববার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পিন্টুকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ