বিএনপি রাজনীতিতে যে ভুল করেছে এখন তার মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এক আলোচনায় এ কথা বলেন তারা।
বিএনপিসহ অন্যান্য দল সমর্থিত প্রার্থীরা নির্বাচনে নির্বিঘ্নে অংশ নিতে পেরেছে যা সুষ্ঠু নির্বাচনের পরিচয় বহন করে তবে নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে সাংবাদিকদের বাধা দেয়ার সমালোচনা করে এর যথাযথ তদন্তের আহ্বান জানান বক্তারা।
‘সিটি করপোরেশন নির্বাচন’ গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।
এতে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে সমালোচনার পক্ষে-বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন বক্তারা।
বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা গণতান্ত্রিক ধারার পরিচয় বহন করে।
বক্তারা বলেন, বিএনপি পূর্বেও যেভাবে নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করেছে এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
তবে নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে সাংবাদিকদের বাধা দেয়ার সুষ্ঠু তদন্তের দাবি জানান অধ্যাপক গিয়াস উদ্দিন
নির্বাচন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা তারা বলেন, নির্বাচন বানচাল না হলেই কেবল তা অগণতান্ত্রিক বলা ঠিক নয়।