জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘরকে আরো শক্তিশালী করার আহ্বান

মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘর

দেশে জাতীয় আর্কাইভ, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘরের মতো প্রতিষ্ঠান থাকলেও মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের দলিল সংরক্ষণে সুনির্দিষ্ট আর্কাইভ গঠনের কোনো উদ্যোগ ও চেষ্টা এখন পর্যন্ত ততোটা শক্তিশালী নয় বলে জানিয়েছেন বক্তারা।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এ বিষযে বিশেষজ্ঞরা।

মানবতাবিরোধী অপরাধের আর্কাইভ গঠন নিয়ে এক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। তবে অনেক সীমাবদ্ধতা থাকলেও এই সংকট কেটে যাবে- এমনটাই আশা তাদের।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিকাণ্ড, লুটপাট, জোর করে ধর্মান্তরিত করণ, দেশত্যাগে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধ করেছিল।

তবে স্বাধীন দেশে সেসব অপরাধের তথ্য সংবলিত দলিল সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি। দেশে জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় আর্কাইভ থাকলেও, ওসব দলিল সংরক্ষণে নেই যথাযথ কোন উদ্যোগ। তবে মুক্তিযুদ্ধ জাদুঘর সেই উদ্যোগ নিয়েছে। জাদুঘরের নতুন ভবনে মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের আর্কাইভ থাকবে।

এই উদ্যোগকে আরো শক্তিশালী করতে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে ড. হেলেন ফোর্ডকে। যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভের সাবেক প্রধান আর সিয়েরা লিওনে মানবতাবিরোধী অপরাধের আর্কাইভ গঠনের অন্যতম সংগঠক তিনি।

বাংলাদেশে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট আর্কাইভ গঠনেও তিনি পরামর্শ দেন।

আর এসব সীমাবদ্ধতা সত্ত্বেও যে কোনো উপায়েই উদ্যোগের সফল বাস্তবায়নের অঙ্গীকার মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ