জাতীয়

বাজেট কমায় নারীর কাঙ্খিত সামাজিক মর্যাদা ব্যাহত

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)

আগের বছরগুলোর তুলানায় চলতি অর্থবছরে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন কমায় নারীর কাঙ্খিত সামাজিক মর্যাদা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জেন্ডার সংবেদনশীল জাতীয় বাজেট ২০১৫-১৬ বিবেচ্য বিষয়সমূহ শীর্ষক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীদের উন্নয়নে নীতিমালা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় সমাজের অনেক ক্ষেত্রেই নারীদের পিছিয়ে থাকতে হচ্ছে। সমাজে বৈষম্য দূর করতে আগামী বাজেটে নারীদের জন্য বরাদ্দের হার বাড়াতে হবে।

এ সময় নারীর সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নানান সমস্যা তুলে ধরে তা উত্তরনের বিভিন্ন পরমর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ।

নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা শিক্ষার অবকাঠামোগত পরিবর্তনেরও আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়লেও ধর্মীয় কিছু অপব্যাখ্যার কারণে নারীর অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। মাদ্রাসা শিক্ষার কাঠামোগত পরিবর্তন আনতে পারলে এসব সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ