সময়ক্ষেপন করে মামলার বিচারকাজ যতই প্রলম্বিত করার চেষ্টা করা হোক না কেন খালেদা জিয়া পার পাবেন না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ মামলার বিচার শেষ করতে সরকার বদ্ধপরিকর।
এ সময় তিনি অভিযোগ করেন, সিটি নির্বাচনের প্রচারণার সময় বিএনপি নেত্রী নিরাপত্তা অভাব বোধ না করলেও একই অভিযোগে আদালতে হাজিরা দিতে যাচ্ছে না।
নিরাপত্তার অজুহাতে আদালতে হাজিরা না দেয়ার অর্থ হচ্ছে বিচারকাজ প্রলম্বিত করা— এ মামলা থেকে বিএনপির নেত্রীর অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: