গভীর সমুদ্র বন্দর নির্মাণে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহের কথা জানিয়েছেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত চাই ঝি।
বুধবার দুপুরে পরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চাই ঝি বলেন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারকে নিয়ে বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার বিষয়েও চীন শতভাগ আন্তরিক। বাংলাদেশে চীনের জন্য একটি বিশেষ শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে দুই দেশ মতৈক্যে পৌঁছেছে।
এছাড়াও বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: