বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিল ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থলসীমান্ত চুক্তি পাসের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, ‘স্থলসীমান্ত চুক্তি বিলটি পাস হওয়ায় পরবর্তী কাজগুলো সহজ হবে। সবচেয়ে বড় বাঁধা যেটা ছিলো সেটা কেঁটে গেছে। অভিনন্দন জানাই এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আর যে সকল সংশয় ছিলো সেগুলো কেঁটে গেছে।’
তিনি আরো বলেন, ‘ভূখণ্ড তো শুধু আকার ও আয়তনের দিক থেকে ক্ষুদ্রাংশ কিন্তু সেখানে যে মানুষগুলো বসবাস করছেন তারা বাংলাদেশ অথবা ভারত কোনো দিকেরই নাগরিক হতে পারননি তাই দুই রাষ্ট্রেরই দায়িত্ব রয়েছে। তারা যেনো দ্রুতই তাদের অধিকার ফিরে পান সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো।’
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: