জাতীয়

থাইল্যান্ডে গণকবর: পর্যবেক্ষণে বাংলাদেশি প্রতিনিধি দল

 থাইল্যান্ডে গণকবর:
থাইল্যান্ডে গণকবর:

গণকবর পাওয়ার ঘটনা পর্যবেক্ষণে শিগগিরই বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থাইল্যান্ড যাবে— জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এছাড়া মানবপাচার রোধে বাংলাদেশ কঠোর আইন প্রয়োগ করতে যাচ্ছে বলেও এ সময় জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। তবে তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থাইল্যান্ড যাবে।

তবে থাইল্যান্ডে বৈধভাবে প্রবাসী শ্রমিকদের সুরক্ষায়ও সরকারের নজরদারি রয়েছে বলে জানান তিনি।

আর পাচারকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মানবপাচার রোধে সরকারের নানা পদক্ষেপ অব্যাহত রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, পাচারকারীদের বিরুদ্ধে আরও সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জঙ্গলে গত শুক্রবার গণকবরের সন্ধান পাওয়া যায়। যেখানে একাধিক বাংলাদেশি নাগরিক ছিলেন বলেও জানা গেছে। আর ওই গণকবর থেকে এক বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়। এরপর পর্যায়ক্রমে মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশের সাদাও এলাকার ওই জঙ্গল থেকে আরো গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে।

আর এ ঘটনা পর্যালোচনায় নড়েচরে বসছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে স্থল ও বিমানসহ সকল পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ