বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বিল পাস হওয়ায় প্রমান হয় আওয়ামী লীগই কূটনৈতিকভাবে সফল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
গত ৩ মাসে আগুন সন্ত্রাসের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন আর এমন হত্যার রাজনীতি না ঘটে এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
বিএনপি-জামাতের হত্যা ও আগুনসন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন আর এমন হত্যার রাজনীতি না ঘটে এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
সিটি নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো রকম হতাহতের ঘটনা ছাড়া একটি নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে এ প্রথম।
এ সময় শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।