জাতীয়

প্রতারণার এক নাম মালয়েশিয়া যাত্রা

সাগর পথ
সাগর পথ

সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের বিষয়টি পুরোটাই প্রলোভন ও প্রতারণা। গত এক বছরে কক্সবাজার থেকে পাচার হয়েছে ৫ হাজার মানুষ। যার বেশিরভাগই হয় মারা গেছেন, না হয় নিখোঁজ রয়েছেন। এরমধ্যে প্রায় ১০০ জন বিভিন্ন মেয়াদে থাইল্যাল্ড ও মালয়েশিয়ায় কারাভোগ শেষে ফিরতে পেরেছেন।

ফিরে আসা এসব মানুষদের নানাভাবে সহায়তা দিচ্ছেন বেসরকারি সংস্থা ইয়ং পাওয়ার ইন স্যোশাল অ্যাকশান (ইপসা)। পাচার প্রতিরোধে ইপসার কর্মকর্তারা সংশ্লিষ্ট চারটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানান কক্সবাজার ইপসার প্রোগ্রাম ম্যানেজার সিরাজ উদ্দিন বেলাল।

কক্সবাজার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দুরে রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রাম। ওই এলাকার কাদের হোসেনের ছেলে মো. আলম গত ৩ বছর ধরে নিখোঁজ।

আলমের বড় ভাই বলেন, তার ভাইকে প্রলোভন দেখিয়ে ট্রলারে করে পাচার করেছে দালালরা। শুধু আলম নয়, গ্রামের হারুনুর রশিদ, কালু, ফরিদুল আলমসহ আরো অনেকই এই চক্রের শিকার।

নিখোঁজদের স্বজনদের দাবি, স্থানীয় জসীম, মুফিজ, শেরআলী, তনু, আবদুর রহিমের নেতৃত্বে এসব যুবকদের পাচার করা হয়। এদের বেশির ভাগেরি বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

এদিকে, থাইল্যান্ডে গণকবরের খবর শুনে আতংকিত নিখোঁজদের স্বজনরা। তাদের আশঙ্কা প্রিয় স্বজনের দেহাবশেষ থাকতে পারে ওই সব গণকবরে।

থাইল্যাল্ড ও মালয়েশিয়ায় কারাভোগ শেষে কক্সবাজারে বেঁচে ফিরেছে অনেকে। এদের একজন রামু উপজেলার মেরুংলোয়া এলাকার শাকেরুল ইসলাম। তিনি জানান, আজও তাড়া করে বেড়ায় তাকে কারাভোগের সে দিনগুলো।

একই অবস্থা কক্সবাজারের কাউয়ারকোপ ইউনিয়নের আমির হোসেনের ছেলে মোহাম্মদ ফোরকানের।

এদিকে, মানবপাচার রোধে কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ