জাতীয়

বিল পাসের খবর জানিয়ে হাসিনাকে মোদীর ফোন

হাসিনা- মোদী
হাসিনা- মোদী

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে লোকসভায় সীমান্ত বিল পাস হওয়ার খবর জানিয়ে শেখ হাসিনাকে টেলিফোন করেছেন নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আসে বলে জানান।

আজই বহূল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিলটি লোকসভায় পাস করা হয়। এটি ভারতীয় সংবিধানের ১১৯তম বিল। বিকেল ৩টার কিছুক্ষণ সময় আগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি লোকসভায় উত্থাপন করেন।

বিলটি পাস হওয়ায় দুই দেশের ছিটমহলে থাকা প্রায় ৫২ হাজার মানুষের বন্দি জীবনের অবসান ঘটতে যাচ্ছে, তারা যুক্ত হবেন নিজ নিজ দেশের মূল ভূখণ্ডে।

এর আগে বুধবার রাজ্যসভায় সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য এ বিল অনুমোদিত হয়।

এতে ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হবে।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বাক্ষর শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য এ বিল লোকসভায় উত্থাপন করা হয়। এরপর বিলটি নিয়ে কয়েক ঘণ্টা ধরে আলোচনা হয়। আলোচনা শেষে লোকসভা. জন সদস্যের সবাই বিলটির পক্ষে ভোট দেন।

বিলটি লোকসভায় পাস হওয়ায় ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হবে। এ চুক্তি কার্যকর হলে দুদেশের প্রায় ৫২ হাজার মানুষের বন্দি জীবনের অবসান ঘটবে।

ছিটমহল বিনিময়ের ফলে তারা যুক্ত হবেন নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে। নির্দিষ্ট হবে প্রতিবেশি দুই দেশের স্থলসীমানাও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ