জাতীয়

যারা সহিংসতা করে তাদেরকে মানুষ কেন ভোট দেয়?

শেখ হাসিনা
শেখ হাসিনা

যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে—সহিংসতা করে তাদেরকে মানুষ ভোট দেয় কী করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার শিক্ষার বিস্তারে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

শাহজাদপুরেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মের সত্যিকারের বিকাশ ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, বাঙালি জাতি ও বাংলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে আকাঙ্খা ছিল তা বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এর আগে সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও নবনির্মিত পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি, সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম ও শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ