জাতীয়

জামাত-শিবিরের সহিংসতায় পৃষ্টপোষকতা করছে বিএনপি

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

বিএনপি গণতন্ত্রের লেবাস পড়ে জামাত-শিবিরের সহিংসতায় পৃষ্টপোষকতা করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত ‘গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষার্থে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, বিএনপি অবরোধের নামে যে আন্দোলন করেছে তা ছিল মূলত মানুষ পোড়ানোর আন্দোলন। সহিংসতায় জড়িত কেউই ছাড় পাবে না।

ধর্মের নামে যারা মানুষ পুড়িয়ে মারছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের লেবাসে বিএনপিই এসব কর্মকাণ্ডে পৃষ্টপোষকতা করছে।

এ সময় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারায় বিএনপি চেয়ারপরসনের খালেদা জিয়ার বিচারের দাবি জানান।

তিনি বলেন, মানুষকে গাড়ি চাপা দেয়ার জন্য সালমান খানের জেল হলে বাংলামোটর মোড়ে গাড়ি চাপা দেয়ার জন্য বেগম খালেদা জিয়ারও শাস্তি হওয়া উচিত। সেদিন যারা বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং সেদিন যাদের বেগম খালেদা জিয়ার গাড়ি চাপা দিয়েছিল, তাদের অনুরোধ জানাব খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য।

পরে অনুষ্ঠানে অংশ নিয়ে দলের আরেক নেতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির অবরোধ আন্দোলন মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণও তাদেরকে বর্জন করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ