আসছে ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে রেলওয়েতে আরো বেশ কয়েকটি ইঞ্জিন ও ২৭০টি কোচ সংযুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সারাদেশের বন্ধ স্টেশনগুলো শিগগিরই চালু করা হবে—উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য রেলের পশ্চিমজোন ও পূর্বজোনে ২টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। রেলওয়ের সিডিউল বিপর্যয় বন্ধ করতেও কার্যকরি পদক্ষেপ নেয়া হয়েছে।
পরে কেলোকার স্ব-উদ্যোগে উদ্ভাবন করা দক্ষ ২৫ জন কর্মচারিকে পুরষ্কৃত করেন মুজিবুল হক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: