জাতীয়

নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে

ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

পুলিশের লাঠিচার্জ
পুলিশের লাঠিচার্জ

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রোববার ছাত্র ইউনিয়ন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা ও লাঠিচার্জ করেছে পুলিশ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১২টার দিকে ডিএমপি কমিশনার কার্যালয় ঘেরাও করতে যান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। পুলিশ মিন্টো রোডে তাদের বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতাকর্মী।

উল্লেখ্য, পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এ সময় সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, পহেলা বৈশাখের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১০ মে বেলা ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয় ঘেরাও করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ