বাংলাদেশ-ভারতের মধ্যে দ্রুত ছিটমহল বিনিময় করা হবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশার পঙ্কজ শরণ। রোববার সকলে কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, দুই দেশের সরকারের আন্তরিকতার কারণেই ছিটমহল বিনিময় সম্ভব হয়েছে। ভারতের পার্লামেন্টে বাংলাদেশ-ভারত সীমান্ত বিল পাস হওয়ায় দুই দেশের ছিটমহলবাসীর দুর্ভোগ কমবে।
এর আগে ভারতের হাইকমিশারকে ফুলদিয়ে স্বাগত জানান কুড়িগ্রামের ছিটমহলবাসী। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি গাই কমিশনার সন্দীপ মিত্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: