জাতীয়

ব্যবসায়ীদের অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান দুই মেয়রের

আনিসুল হক,সাঈদ খোকন
আনিসুল হক,সাঈদ খোকন

রাজধানীকে ঢেলে সাজাতে ও বাসযোগ্য নগরী গড়তে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। একই সঙ্গে ঢাকার উন্নয়নে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন তারা।

রোববার তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই, বিকেএমইএ এবং বিটিএমইএ এর উদ্যোগে দুই মেয়রকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আগামী পাঁচ বছরের মধ্যেই একটি উন্নত আধুনিক রাজধানী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দুজনেই।

আলোচনায়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যানজট, পানি সমস্যা, পয়:নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নতুন কারখানাগুলোতে বিদ্যুৎ, গ্যাসের সংযোগ না দেয়াসহ নগরীর বিভিন্ন সমস্যা নতুন মেয়রদের কাছে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তার করপোরেশনের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, তাকে শুন্য থেকেই শুরু করতে হচ্ছে— অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি হাজার সমস্যা রয়েছে। তিনি এই প্রতিষ্ঠান ও নগরীকে ঢেলে সাজাতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।

সাবেক ব্যবসায়ী নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল বলেন, বিগত দিনে নেতৃত্বে থেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে যেভাবে পরিচালনা করেছেন, সেভাবেই জনগণের সেবা করবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ