মা। শাশ্বত, চিরন্তন, মধুরতম এ শব্দের মানে স্নেহ-মমতা আর ভালোবাসার এক অনিঃশেষ ফল্গুধারা। জীবনের চরম সঙ্কটে সন্তানের কাছে পরম সান্ত্বনা আর আশ্রয় মা। সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের জন্য চরম আত্মত্যাগ করতে পারেন শুধুই মা।
কোনো কিছু পাবার দাবি না করেই সন্তানের জন্য ছায়া হয়ে মায়া হয়ে পরম আশ্রয় হয়ে থাকেন মা। আর সান্তনা হয়ে থাকা সব মায়েদের আত্মত্যাগ করা সব মা.। শাশ্বত, চিরন্তন, মধুরতম এ শব্দের মানে স্নেহ-মমতা আর ভালোবাসার এক অনিঃশেষ ফল্গুধারা। জীবনের চরম সঙ্কটে সন্তানের কাছে পরম সান্ত্বনা আর আশ্রয় মা। সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের জন্য চরম আত্মত্যাগ করতে পারেন শুধুই মা। তাই জীবনের সঙ্কটময় মুহূর্তেও সন্তানের ভাল থাকার একটুখানি প্রত্যাশা।
চারতলার ছোট একটি রুমে বেশির সময়ই বসে-শুয়ে পার করেন মানুষ গড়ার কারিগর মা রহিমা খাতুন। অভাব অনটনের সংসারে কলেজে শিক্ষকতার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও পড়িয়েছেন ছাত্র। আগলে রাখেন ছেলে-মেয়ে দু'জনকেই। জীবনের প্রথম দিনের মতো শেষ জীবনেও সন্তানকে কষ্ট দিতে চান না বলেই নয় বছর আগে শেষ ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘকে।
শুধু রহিমা খাতুন নন ঊচ্চবিত্ত পরিবারের অনেক মায়েরও শেষ আশ্রয় হয়েছে এ বৃদ্ধাশ্রমে।
মানুষ গড়ার আরেক কারিগর সাবেক অধ্যাপক মাসুমা সিদ্দিকী। তার দুই ছেলে থাকেন দেশের বাইরে।
ইচ্ছে থাকা সত্ত্বেও সন্তানদের সঙ্গে থাকতে না পারার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শেষ বেলায়। সন্তানদের একনজর একটু দেখতে পাওয়া ছাড়া আর কিছুই নেই তার চাওয়ার।
বিশ্ব মা দিবসটি উপলক্ষে ৩৬ জন মাকে আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড- রত্নগর্ভা মা প্রদান করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সম্মাননা জানানো হয় এ মাদের। এবার ২৫ জন মা সাধারণ ক্যাটাগরিতে আর ১১ জন মা বিশেষ ক্যাটাগরিতে রত্নগর্ভা মা হিসেবে এ পুরস্কার পান। রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা তাদের মাকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন। আর মাকে নিয়ে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা।