জাতীয়

রাজ্যসভায় স্থল সীমান্ত চুক্তি সংশোধনী বিল পাস

ভারতের রাজ্যসভা
ভারতের রাজ্যসভা

ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত সংবিধান সংশোধনী বিল সোমবার পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে।

বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন।

এর আগে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিল ১০০তম সংবিধান সংশোধনী বিল। বিলের ক্রমিক সংখ্যা ১১৯ ছিল। এছাড়া বিলের দিন-তারিখ নিয়ে মোট সাতটি জায়গায় ভুল ছিল।

এই ভুলগুলো সংশোধন করে সোমবার পুনরায় বিলটি পাস করা হয়।

গত বুধবার রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হলে তখনই ভুলগুলো ধরা পড়ে।

২০১৩ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিলটি রাজ্যসভায় পেশ করা হয়। তখন বিল উত্থাপনে ২০১৩ সালের কথা উল্লেখ করা হয়েছিল এবার ভুলক্রমে হুবহুভাবে উত্থাপিত বিলে ২০১৫ সাল না লিখে ২০১৩ রয়ে যায়।

রাষ্টপতি ভবন থেকে বিলের ভুলগুলো ধরিয়ে দেওয়ার পর সংশোধন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার লোকসভায় বিলটি উত্থাপন করেন এবং সেভাবেই পাস হয় কিন্তু রাজ্যসভায় পাস করা বিলে ভুল রয়েই যায়। ফলে পুনরায় রাজ্যসভায় বিলটি পাস করাতে হয়েছে- ভারতের সংসদীয় বিধান অনুযায়ী। এখন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিলে স্বাক্ষর করবেন।

সোমবার বিলটি পাসের জন্য রাজ্যসভায় উঠলেও কোনো বিতর্কের সুযোগ ছিলো না। শুধুমাত্র ভুলগুলো সংশোধন করে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস করা হয়। তবে বিল উত্থাপনে ভুলের জন্য সরকারের সমালোচনা করেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ