তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা বাতিল এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় গত রোববার ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান বক্তারা।
এছাড়া বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নারীদের নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: