জাতীয়

মানবপাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়েও খোঁজ নেয়ার তাগিদ

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া ১৪০০ অভিবাসী বাংলাদেশের নাগরিক কিনা -বিষয়টি খতিয়ে দেখতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে— সোমবার এ তথ্যটি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, মানবপাচার বন্ধে সীমান্তে চেকিং বাড়ানোর পাশাপাশি সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারীদের বিষয়েও খোঁজ নেয়ার তাগিদ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

থাইল্যান্ডের উপকূলে গভীর জঙ্গলে মানবপাচারকারীদের শিকার অভিবাসী উদ্ধার ও বেশকিছু গণকবরের সন্ধান পাওয়ার রেশ না কাটতেই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সমুদ্র উপকূল থেকে ১৪০০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক ও বাকিরা মিয়ানমারের রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাচার হওয়া এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশের নাগরিক আছে কিনা, থাকলে কতোজন, বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের দূতাবাসকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, বিপুল সংখ্যক মানবপাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঠেকাতে সরকারের নানা কর্মসূচি তুলে ধরে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী

সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দিয়ে—মন্ত্রী সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সঙ্গে জড়িত কিনা সে বিষয়েও খোঁজখবর নেয়ার তাগিদ দেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে মানবপাচার প্রতিরোধে কঠোর সিদ্ধান্ত আসার আভাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ