জাতীয়

বুড়িগঙ্গা তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর সদরঘাট এলাকার লালকুটি বাজার থেকে ফরাশগঞ্জ বাজার পর্যন্ত সোমবার বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

হাইকোর্টের নির্দেশে পুলিশ ও বিআইডব্লিউটিএয়ের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোনো নোটিস না দিয়ে উচ্ছেদ করায় ক্ষতি হয়েছে তাদের— শ্যামবাজার সড়কের ওপরে দোকানের জন্য বিআইডব্লিউটিএ থেকে তাদের অনুমতি ছিল বলেও দাবি করেন।

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীর পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমাবার সকালে অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। সদরঘাটের দুই পাশের কাঁচাবাজারকে ঘিরে নদীর জায়গা দখল করে গড়ে উঠে এসব অবৈধ স্থাপনা।

নদীর জায়গা দখল ও সড়কের ওপর দোকানগুলো অবৈধ বলে মেনে নিলেও দোকানিরা অভিযোগ করেন, উচ্ছেদের বিষয়ে আগে থেকে জানা লে তাদের ক্ষতি হতো না।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, আগামীতে আর কেউ যাতে নদীর জায়গা দখল করে কিছু তৈরি করতে না পারে সেজন্য মোবাইলকোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে, স্থানীয়দের আশঙ্কা, প্রতি বছরের মতো এবারও উচ্ছেদের কয়েকদিনের মাথায় আবারও গড়ে তোলা হবে এসব স্থাপনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ