বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বুধবার সকালে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিনের সঙ্গে দেখা করতে এরইমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন এবং ভিসা পেলেই তিনি ভারত যাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘সরকারের সহযোগিতা ছাড়া কিছু সম্ভব নয়। আমি আগেও সরকারের সহযোগিতা চেয়েছি, এখনো চাচ্ছি। সরকার যেন তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা করেন।’
সালাহ উদ্দিনকে মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালে ভর্তির পর চেষ্টা করেও তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি— উল্লেখ করে হাসিনা আহমেদ বলেন, এ বিষয়ে ভারত কিংবা বাংলাদেশ সরকার কারো সঙ্গেই কোনো যোগাযোগ করেননি।
সালাহউদ্দিনের সঙ্গে দেখা হওয়ার পরই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: