সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বোচ্চ মূল বেতন ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বাধীন কমিটি সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
দুপুরের মন্ত্রিসভা সংক্রান্ত ৬ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দেন অর্থমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী বলেন, পর্যালোচনা কমিটি ২০টি গ্রেডে বেতন দেয়ার সুপারিশ করেছে।
ড. ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পে-কমিশন ১৬টি গ্রেডে বেতন দেয়ার সুপারিশ করেছিল। ওই কমিশন সর্বোচ্চ মূল বেতন ৮০ হাজার এবং সর্বনিম্ন সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করেছিলো বলেও জানান মুহিত।
আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাবেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: