ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ একজন ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার আল আমিন সাংবাদিকদের বলেন, ভোরেরাতে মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন হুিমায়ূন কবির। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হবার সময় তারা তল্লাশি চালিয়ে জুতার ভেতরে লুকানো অবস্থায় সোনার বার পাওয়া যায়।
আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া সোনার বারের ওজন এক কেজি ৮৮ গ্রাম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: