বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোল ঢাকা ইউনিটের ‘রেড নোটিস’ এর ব্যাপারে কোনো তথ্য জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়— বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান- বারিধারা- নিকেতন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা এবং তার ভারতে যাওয়ার কারণ ও প্রক্রিয়া তদন্ত করে জানানো হবে।
গত মঙ্গলবার ভারতের মেঘালয়ে প্রভাবশালী এ বিএনপি নেতার খোঁজ পাওয়া যায়। প্রথমে সেখানকার পুলিশ তাকে মানসিক হাসপাতালে নিয়ে যায়। অবৈধভাবে অনুপ্রবেশের জন্য সালাহ উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেছে শিলং পুলিশ।
বর্তমানে তিনি পুলিশ হেফাজতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের সিভিল হাসপাতালে ভর্তি আছেন।