জাতীয়

ব্লগার হত্যাকাণ্ড: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মন্তব্য কামালের

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্লগার হত্যা নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আড়াই মাসের মধ্যে উগ্রপন্থীদের হত্যা শিকার হলেন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায় এবং ব্লগার ওয়াসিকুর রহমান ও অনন্ত বিজয়। প্রতিটি হত্যার ঘটনা তদন্তে জঙ্গিরা জড়িত থাকার তথ্য বেড়িয়ে এলেও, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমত প্রকাশের জন্য একের পর এক উগ্রপন্থীদের টার্গেটে পরিণত হচ্ছেন ব্লগাররা। ফেসবুক বা টুইটারের মাধ্যমে হত্যার হুমকিও দেয়া হচ্ছে তাদের। হত্যাকাণ্ড ঘটাচ্ছে উগ্রপন্থী জঙ্গীদের এক বা একাধিক স্লিপার সেল। অনেকসময় এসব স্লিপার সেলের সদস্যরা ধরা পড়লেও মূল হত্যাকারীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

অভিজিত ও অনন্ত হত্যার ঘটনায় স্থানীয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা-৭ আর আনসার বাংলা ৮ দায় স্বীকার করলেও, পরে দুটি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা।

হত্যাকাণ্ডগুলোর তদন্তেও দৃশ্যমান কোন অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। জঙ্গি তৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণে রয়েছে- পুলিশ এমনটা দাবি করলেও, এসব হত্যাকাণ্ড ঘটেই চলেছে। একই কায়দায় হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে টার্গেটকে।

এদিকে, এসব হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল।

অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে— উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কোন প্রশ্ন নেই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ