জাতীয়

রমজানের আগেই ২০ হাজার নারী কর্মী নেবে সৌদি

নারী কর্মী
নারী কর্মী

আসন্ন রমজানের আগেই বাংলাদেশ থেকে ২০ হাজার নারী কর্মী নেবে সৌদি আরব—জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, আসন্ন রমানাজের আগেই ২০ হাজার নারী কর্মী নেবে সৌদি আরব।

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়েছে—কিন্তু তারপরও বাংলাদেশি কর্মীরা দেশটিতে যেতে পারেননি আর তা নিয়ে খোলামেলা আলোচনা করতেই আজকের এ বৈঠক।

সৌদি প্রতিনিধি দল জানিায়ছে- ঈদের আগে তাদের ৫০ হাজার নারী কর্মীর চাহিদা রয়েছে— রমজানের আগে ২০ নারী কর্মী পাঠাবে বাংলাদেশ বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ১০০ রিক্রুটিং এজেন্সিকে নারী কর্মী পাঠানোর এ দায়িত্ব দেয়া হয়েছে, প্রত্যেক এজেন্সি সর্বোচ্চ ২০০ জন কর্মী পাঠাতে পারবে।

সম্প্রতি মানবপাচার বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী জানান, তাদের এ ব্যাপারে কিছু করার নেই— বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যাপারে তিনি সাংবাদিদের জানান, এ মুহূর্তে দেশটিতে কর্মীর চাহিদা নেই।

এর আগে এ সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠক করে সৌদি আরবের একটি প্রতিনিধি দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ