বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নিখোঁজ রহস্য এবং ভারতে সন্ধান পাওয়ার পর পুলিশের হাতে আটকের সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার দেশের গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা চালুর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় এমাজ উদ্দিন দাবি করেন, আত্মগোপন করেননি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।
রাজনীতিতে স্থিতিশীলতার স্বর্থে খালেদা জিয়াসহ বিএনপি'র নেতাকর্মীদের সকল মামলা প্রত্যাহারে দাবি করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: