ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পাচার হওয়া বাংলাদেশিসহ আরো ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার জেলেরা ওই অভিবাসীদের সাঁতরে তীরের দিকে আসতে দেখলে নৌবাহিনী তাদের রণতরীতে উঠিয়ে তীরে নিয়ে আসে।
এছাড়া, একই দিন থাইল্যান্ডের দক্ষিনাঞ্চলীয় পাং না প্রদেশের একটি দ্বীপে শতাধিক অভিবাসীর সন্ধান মিলেছে। তবে তারা কীভাবে সেখানে পৌঁছেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রাদেশিক কর্তৃপক্ষ। শনিবারও মালয়েশিয়ার নৌবাহিনী তাদের জলসীমা থেকে অভিবাসীবাহী একটি নৌযানকে সাগরে ঠেলে দিয়েছে।
থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছাকাছি উপকূল ও সাগরে এখনো নৌকায় ভাসছে পাচার হওয়া বহু মানুষ। তারা মূলত বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা। শনিবারও মালয়েশিয়ার নৌবাহিনী তাদের জলসীমা থেকে অভিবাসীবাহী একটি নৌযানকে সাগরে ঠেলে দিয়েছে।
এরইমধ্যে শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে পাচার হওয়া বাংলাদেশিসহ আরো ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। ইন্দোনেশিয়ার সামরিক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার জেলেরা ওই অভিবাসীদের সাঁতরে তীরের দিকে আসতে দেখলে নৌবাহিনী তাদের উদ্ধার করে। এ নিয়ে গত এক সপ্তাহে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে আড়াই হাজারের বেশি অভিবাসী তীরে নামতে পেরেছে। তবে এখনো আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে বিভিন্ন নৌযানে ৬ হাজারের বেশি অভিবাসী সাগরে ভাসছে।
শুক্রবার থাইল্যান্ডের দক্ষিনাঞ্চলীয় পাং না প্রদেশের একটি দ্বীপে শতাধিক অভিবাসীর সন্ধান পাওয়া গেছে। তবে তারা কীভাবে সেখানে পৌঁছেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রাদেশিক কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার উপকূলে এক সপ্তাহ অবস্থানের পর বৃহস্পতিবার পাচার হওয়া প্রায় সাড়ে ৩শ রোহিঙ্গাকে বহন করা নৌযানকে ফিরিয়ে দেয় থাইল্যান্ড।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে টেলিফোনে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জবাবে নাজিব বলেন, এটা একটি মানবিক বিপর্যয় এবং সব দেশকে একযোগে এটি গুরুত্বের সঙ্গে নিতে হবে। একই ইস্যুতে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, আন্দামান সাগরে ভাসমান অভিবাসীদের জন্য বন্দর খুলে দিয়ে তাদের সাময়িক আশ্রয় দেওয়ার আহ্বান জানান।
এদিকে, সম্প্রতি সমুদ্রপথে মানবপাচার ঠেকাতে সমাধানের লক্ষ্যে আগামী ২৯ মে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জরুরি বৈঠক। নির্ধারিত এ বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, যুক্তরাষ্ট্রসহ ১৫ টি দেশের সিনিয়র কর্মকর্তারা। তবে রোহিঙ্গা ইস্যুতে এ বৈঠক বর্জনের ইঙ্গিত দিয়েছে মিয়ানমার।