জাতীয়

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। সে দিন বেশি দূরে নয়, যেদিন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে অঙ্গীকার করছেন। ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।

গণতন্ত্র সুসংহত করতে ও দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ