বাংলাদেশ থেকে মানবপাচার রোধে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছে মার্কিন যুক্তরাষ্ট্র— তবে এজন্য দেশটিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা ব্লুম বার্নিকাট।
রোববার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
বার্নিকাট বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র তা করবে।
মানবপাচার একটি বড় ট্র্যাজেডি উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আশা করি, এটা রোধে বাংলাদেশ সরকার দ্রুতই পদক্ষেপ নেবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: