সালাহ উদ্দিন আহমেদের উন্নত চিকিৎসা ও তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেলে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ তার সঙ্গে দেখা করতে শিলং পৌঁছেছেন।
এদিকে, দুপুরে শিলং সিভিল হাসপাতালে সিটি স্ক্যানের পর সাংবাদিকদের তিনি বলেন, তার কোনো অপরাধ নেই— দেশে ফিরতে চান তিনি।
সালাহ উদ্দিন আবারো দাবি করেন, স্বেচ্ছায় নয় চোখ বেঁধে তাকে শিলং নিয়ে যাওয়া হয়।
ইন্টারপোলের রেড নোটিশের কারণে তার দেশে ফিরে যেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, মেঘালয় পুলিশ তাকে আটক করেননি, তিনি নিজেই পুলিশের কাছে যান। সালাহ উদ্দিনকে এখন আদালতে তোলার বিষয়টি নির্ভর করছে শিলং সিভিল হাসপাতালের চিকিৎসকদের রিপোর্টের ওপর।