জাতীয়

নির্বাচন সুষ্ঠু হয়নি, অভিযোগ টিআইবির

 ড. ইফতেখারুজ্জামান
ড. ইফতেখারুজ্জামান

তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি— এতে কোনো নিয়ম-কানুন মানা হয়নি এবং ব্যাপক বিধি লঙ্ঘন ঘটেছে বলে মন্তব্য করেছে ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোমবার দুপুরে ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি নির্বাচন নিয়ে সংস্থাটির গবেষণা প্রতিবেদন প্রকাশের পর তিনি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকার অভাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব এবং নির্বাচনে প্রতিযোগিতার মনোভাবের ঘাটতির কারণেই ২৮ এপ্রিলের সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। সিটি নির্বাচনে যোগ্য নেতৃত্বের অভাব ছিল—এতে কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।

প্রতিবেদনে আরো বলেন, ঢাকা উত্তরের জন্য নির্ধারিত ৫০ লাখ টাকা সীমার বাইরে তিনজন মেয়র প্রার্থী ২০ লাখ থেকে ৩ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করেছেন। আর দক্ষিণের তিনজন মেয়র প্রার্থী অনুমোদিত ৩০ লাখ টাকার সীমার বিপরীতে এক কোটি ৪৬ লাখ থেকে ৩ কোটি ৫১ লাখ টাকা পর্যন্ত ব্যয় করেন।

অন্যদিকে, চট্রগ্রামে সর্বোচ্চ ৬ কোটি থেকে থেকে ৩৭ লাখ টাকা ব্যয় করেন যার সর্বোচ্চ ব্যয় সীমা ছিল ৩০ লাখ টাকা বলেও জানান ইফতেখারুজ্জামান।

আর সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে আরো শক্তিশালী হওয়া প্রয়োজন— উল্লেখ করে তিনি আরো বলেন, আচরণবিধি লঙ্ঘন করলেও সরকারি দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ