ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি সবসময় বর্তমান সরকারের নেতিবাচকতা খোঁজার চেষ্টা করে বলেই সিটি নির্বাচন নিয়ে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার সচিবালয়ে ভারতের বাণিজ্য সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি জামাতের কাউন্সিলরদের নির্বাচিত হওয়া, সংঘর্ষ- হানাহানিমুক্ত নির্বাচনই প্রমাণ করে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে- এমন দাবি করেন বাণিজ্যমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরেই নবায়নকৃত চুক্তি স্বাক্ষর করা হবে বলেও জানান তোফায়েল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: