বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘নদীপথে ট্রানজিট ও বাণিজ্য সংক্রান্ত প্রটোকল’ (পিআইডব্লিউটিটি) এর খসড়া সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
সংশোধনী প্রস্তাবে এর মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়েছে— উল্লেখ করে মেয়াদ উত্তীর্ণ হলে স্বয়ংক্রীয়ভাবে তা নবায়ন হবে, যদি সংশ্লিষ্ট পক্ষগুলোর আপত্তি না থাকে।
প্রটোকলটি দ্বিপাক্ষিক হলেও তৃতীয় পক্ষ হিসেবে নেপাল ও ভুটানের এতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকছে— এতে করে তারা অভ্যন্তরীণ ট্রানজিটের সুবিধা পাবে বলেও জানান সচিব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: