জাতীয়

সমৃদ্ধির লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধ্বংস কিংবা সংঘাত নয়, উন্নয়ন আর সমৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিউর দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানের এ কথা বলেন তিনি।

তথ্য-প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় অন্যতম ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে শিগগিরই দেশে ফোর-জি প্রযুক্তি চালুর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের ১৫০ বছর উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে বেতবুনিয়ায় স্থাপতি ভূ-উপগ্রহ কেন্দ্র সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ সারাবিশ্বের সঙ্গে যোগাযোগের যে ভীত রচনা করেছিলেন তার সূত্র ধরেই বাংলাদেশ আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রত্যয় নিয়ে তার দল সরকার গঠন করেছিল, আজ তার অনেকটাই বাস্তবায়ন হয়েছে।

দেশের ৯৯টি এলাকা এরইমধ্যে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে চলে এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্বিতীয় সাবমেরিন কেবল ও নিজস্ব স্যাটেলাইট স্থাপন হলে বিদেশেও ব্যান্ডউইথ রপ্তানি করা যাবে। আর মানুষ ঘরে বসেই সব ধরনের সেবা পাবে। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের তৈরি করা দুর্যোগও সরকারকে মোকাবেলা করতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী, সম্প্রতি হরতাল-অবরোধের নামে দেশব্যাপী নাশকতার কঠোর সমালোচনা করে বলেন, সরকার ধ্বংস কিংবা সংঘাত নয়, শান্তি শৃংখলা বজায় রেখেই উন্নয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন দিবটি উদযাপনের মধ্য দিয়ে দেশে টেলিযোগাযগ, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন ও বিকাশ তরান্বিত হবে । এ সকল প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবহারে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ