ভারত সরকারের অনুমতি পেলে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মেঘালয়ের শিলং-এ অবস্থানরত তার স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এছাড়া সালাহ উদ্দিনের পক্ষে কাজ করতে আইনজীবী এস পি মাহান্তের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।
বিকেল ৫টার পর আইনজীবী এসপি মাহান্তের সঙ্গে কথা বলে তাকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গত ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন। তারপর থেকে তার স্ত্রী দাবি করে আসছিল গোয়েন্দা পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গত সোমবার তাকে ভারতের মেঘালয়ে সন্ধান পাওয়া যায়। পরে চিকিৎসার শিলং হাসপাতালে ভর্তি হন।